এর আগে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারি প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাগমারা উপজেলা চেয়ারম্যানের জাকিরুল ইসলাম সান্টুর বিরুদ্ধে। এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বাগমারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা করেছেন, বিএমডিএ’র বাগমারা জোনের সহকারি প্রকৌশলী রেজাউল করিম।
শুধু তাই নয়, তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে বলে, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এই প্রকৌশলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ মার্চ উপজেলার তেলিপুকুর গ্রামের মনছু
র রহমান তার সেচ পাম্প ১৫ অশ্বশক্তি থেকে বৃদ্ধি করে ৩০ অশ্বশক্তিতে পরিবর্তনের আবেদন করেন। সহকারি প্রকৌশলী রেজাউল করিম অশ্বশক্তি পরিবর্তনে অপারকতা জানালে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান ওই আবেদন নিয়ে তার চেম্বারে ডেকে পাঠান রেজাউল করিমকে।

এসময় চেয়ারম্যান তাকে সেচ পাম্পের অশ্বশক্তি পরিবতর্নের অনুমোদন দেয়ার জন্য নির্দেশ দেন। এতে অপারকতা জানালে চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালাগালিজ ও চড়থাপ্পড় মারে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন, প্রকৌশলী রেজাউল করিম।
এ বিষয়ে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোন পাওয়া যায়নি বেলে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) নাছিম আহম্মেদ সিল্কসিটিনিউজকে বলেন, বিএমডিএ’র প্রকৌশলীকে মেরেছে নাকি। তিনি এ বিষয়ে অভিযোগ করেছেন।









