গত ১৩ জুন দৈনিক কালের কণ্ঠে ‘তদবির সুপারিশে নিয়োগ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন সিল্কসিটিনিউজ কাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন নিয়োগপ্রাপ্ত সংবাদ পাঠক শিরাজী ফেরদৌস ইমন। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, যোগ্যতা অনুযায়ী তিনি বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্র, রাজশাহীর সংবাদ পাঠক হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে রাজশাহী বেতারের নবরুন অনুষ্ঠানের মাধ্যমে বেতারের সঙ্গে সংশ্লিষ্ট হোন। এর পর থেকে বেতারের বিভিন্ন বিভাগের অনুষ্ঠান উপস্থপনা, বার্তা বিভাগের সংবাদকর্মী এবং নাট্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন।
সর্বশেষ চলতি জুনে অডিশনের মাধ্যমে পাশ করে সংবাদ পাঠক হিসেবে তালিকাভূক্ত হোন। এখানে কারো সুপারিশ বা দলীয় কোনো সংশ্লিষ্টতা তাঁর ক্ষেত্রে ঘটেনি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কখনো জড়িত ছিলেন না। এমনকি কোনো কোনো রাজনৈতিক সংগঠনের পদ-পদবিতেও ছিলেন না।
তিনি আরও দাবি করেন, তাঁর সাংস্কৃতিকজীবনকে ক্ষতিগ্রস্থ করতে কতিপয় অসাধু ব্যক্তি সাংবাদিকদের মিথ্যা ও উদ্দেশপ্রণোদিত হয়ে তথ্য সরবরাহ করেছে। সুতারাং তাকে নিয়ে প্রকাশিত অংশটির তিনি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন।










