সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

পুরো হ্রদের পানির রঙই গোলাপি

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
পুরো হ্রদের পানির রঙই গোলাপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় একটি লবণাক্ত হ্রদের পানি গোলাপি রঙের হয়ে গেছে। মূলতঃ সূর্যালোক, উষ্ণ আবহাওয়া ও স্বল্প বৃষ্টিপাতের কারণে মেলবোর্নের ওয়েস্টগেট এলাকার পার্ক ভিক্টোরিয়ার হ্রদটির তলদেশের লবণাক্ত ভূমিতে লাল শেওলা জমে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বণ্যপ্রাণী বিশারদরা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, কেবল অস্ট্রেলিয়াতেই নয়, বরং স্পেনের সেলিনা ডি টরিভিয়েজা, কানাডার ডাস্টি রোজ লেক এবং সেনেগালের লেক রেটবাতেও এ ধরণের ঘটনা ঘটেছে।

পার্ক ভিক্টোরিয়া কর্তৃপক্ষ দর্শণার্থীদের জন্য সতর্ক নোটিস ঝুলিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘দৃশ্যটি উপভোগ করুন। তবে আপনাদেরকে পানি স্পর্শ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

পার্ক ভিক্টোরিয়ার প্রধান সংরক্ষণ বিজ্ঞানী ডক্টর মার্ক নরম্যান বলেছেন, ‘ডুনাল্লিয়েলা নামে এককোষী নিরীহ শেওলার কারণে হ্রদের পানির রঙ বদলে গেছে। এটা পুরোপুরি প্রাকৃতিক। প্রায়ই আমাদের কাছে বলা হচ্ছে, শিল্প দুর্ঘটনা ঘটলে যেমন পানির রঙ বদলে যায়, এটা দেখতে ঠিক সেরকম মনে হয়।’

তিনি জানান, যদিও এখানকার পানি বিপজ্জনক নয়, তারপরেও এতে সাতার কাটার পরামর্শ দেওয়া হয় না।

পার্ক ভিক্টোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া শীতল হলে এবং বৃষ্টিপাত বাড়লে হ্রদের পানি নীল রঙে ফিরে আসবে বলে তারা আশা করছেন।

সূত্র: রাইজিংবিডি