সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

পুরান ঢাকায় ঘরধসে আহত ৪

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
পুরান ঢাকায় ঘরধসে আহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরান ঢাকায় টিনের ঘরধসে ঘুমিয়ে থাকা চারজন আহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি দোতলার বাড়ির বারান্দায় বানানো ওই ঘরটি ধসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত ফরিদ মিয়া জানান, দোতলা বাড়ির বারান্দার ওপর টিন দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছিল। ওই ঘরে ঘুমিয়েছিলেন চারজন। দিবাগত রাতে হঠাৎ রুমটি ভেঙে ঘুমন্ত চারজনের ওপর পড়ে। এতে তারা আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।