সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় সাম্প্রদায়িকতা প্রতিরোধে মানববন্ধন

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় সাম্প্রদায়িকতা প্রতিরোধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিষ্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙ্গালী’  এই স্লোগানকে সামনে রেখে  সারাদেশে প্রতিমা ভাংচুর, মন্দির ধ্বংস,বাড়ী ঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িকতার  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া উপজেলা শাখা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে  রবিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজি সাইদ হোসেন দুলালের সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পুঠিয়া শাখার আহব্বায়ক আইয়ুব রানার পরিচালনায় বক্তব্য রাখেন জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদ রাজশাহী জেলার সভাপতি অম্বর সরকার, বাংলাদেশ পূজা উদ্যযাপন পরিষদ রাজশাহী জেলার সহ-সভাপতি রনজিত কবিরাজ, পূজা উদ্যযাপন কমিটির পুঠিয়া উপজেলার সভাপতি, স্বপন কুমার নিয়োগী, দূর্গাপুর শাখার সভাপতি বিনয় সরকার প্রমূখ।
স/আ