রাজশাহীর খবর

পুঠিয়ায় রবি ও কাটাখালিতে আব্বাস ফের নৌকার মাঝি

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় পৌর শোভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি এবং কাটাখালীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্বাস আলী।

আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দেশের ২৫ টি পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তাতে কাটাখালি পৌরসভার জন্য বর্তমান মেয়র আব্বাস আলী এবং পটিয়া পৌরসভার জন্য বর্তমান মেয়র রবিউল ইসলামের নাম ঘোষণা করা হয়।

স/আর

ট্যাগ: