পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্রু, পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুয়েল রানা, পুঠিয়া পৌর যুবদলের আহব্বায়ক রিপন রেজাসহ যুবদল নেতা মুনজুর রহমান প্রমুখ।

শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স/আ










