নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই হাতের কবজি উড়ে যাওয়া আব্দুল খালেকের বিরুদ্ধে চারঘাট মডেল থানা দুইটি ও পুঠিয়া একটি মামলা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ মামলার বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন,আব্দুল খালেকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও ওপরটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তিনি একজন আম ব্যবসায়ী ছিলেন। তিনি তার চাচা ভাইয়ের সঙ্গে তিনি আম ব্যবসা করতেন। তার মধ্যেও তিনি পুরোনো মোটরসাইকেল কিনে ঠিকঠাক করে বিক্রি করতেন।
তিনি আরো বলেন, তার চলা ফেরার বিষয়ে আমরা এখনো কিছু জানতে পানিনি। তিনি স্বাবাবিক ভাবে চলা ফেরা করতেন। তার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।
এর আগে গতকাল বিস্ফোরণের পরে পুলিশ চারঘাটের গোপালপুরে আব্দুল খালেক ওরফে সাদেকুলের বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু টাইমবোমা, ৫টি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল এবং দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত অস্ত্র থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরী করছিলো। এসময় তাদের অসাবধানতাবসত বোমা বিস্ফোরণ হলে খালেকের দুই হাতের কবজি উড়ে যায়। এ সময় বাকিরা আহত হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পুলিশ আবদুল খালেককে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ওটিতে নিয়ে যওয়া হয়।
স/আ










