সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় বোমা বিস্ফোরণের মামলায় আসামি ২১

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় বোমা বিস্ফোরণের মামলায় আসামি ২১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পুঠিয়ার তাড়াশ এলাকার বোমা বিস্ফোরণের ঘটনায় ২১জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলা আবদুল খালেককে প্রধান আসামি করে ৯ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরো ১২জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। 

 

আজ সোমবার সকালে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২জনকে আসামি করেএই মামলা করা হয়েছে।

 

এদিকে এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জাহিদের বাড়িতে বোমা তৈরী করায় তার মা ও সোহরাব আলী স্ত্রী মাতোয়ার বেগমকে (৫০) আটক করেছে। এর আগে চারঘাট থানায় আব্দুল খালেকের বিরুদ্ধে  বিস্ফোরক দ্রব্য আইনে ও ওপরটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

 

উল্লেখ্য, গত শনিবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরী করছিলো। এসময় তাদের বোমা বিস্ফোরণ হলে খালেকের দুই হাতের কবজি উড়ে যায়। তার বাম চোখও ক্ষতিগ্রস্থ হয় বোমার স্প্লিন্টারের আঘাতে। এসময় বাকিরা আহত হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আবদুল খালেককে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

 

স/আ