পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় সুইড বাংলাদেশ ‘পুঠিয়া পাওয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে স্কুলের আয়োজনে সুইড বাংলাদেশের মহাপরিচালক জওয়াহেরুল ইসলাম মামুন উদ্বোধন ঘোষণা করেন।

পুঠিয়া পাওয়ার বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের আহব্বায়ক মাকসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন, পৌর মেয়র আসাদুল হক, উপজেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, সুইড বাংলাদেশের ক্রীড়া সম্পাদক কল্পনা রায় ভৌমিক প্রমুখ।
স/শ










