পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দশ লাখ টাকা মুল্যের হেরোইনসহ ফিরোজা বেগম (৪০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফিরোজা বেগম উপজেলার বানেস্বর পূর্বপারা গ্রামের বাবলুর স্ত্রী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে থানার এএসআই জসিম মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমের বাড়ি তল্লাসি করে ১০ লাখ টাকা মুল্যের ১০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আটক ফিরোজা বেগমকে ২০১৫ সালের ৬ নভেম্বর ৭ কেজি গাঁজাসহ আটক করেছিল পুলিশ।
স/শ










