পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় শোকাবহ জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোক্তাদির শরীফের সাভপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মনিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসমত দৌলা, সাধারন সম্পাদক আঃ মালেক, কৃষি সম্পাদক জহুরুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বানেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি অলিউজ্জামান মন্টু, বেলপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, জিউপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক আকবর আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কমিশনার ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলেমা লীগের সাধারন সম্পাদক মাওলানা এনতাজ আলী।
স/অ










