রাজশাহীর খবর

পুঠিয়ার ফসলী জমিতে পুকুর খননের সময় আটক ৫

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া  প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের শুকদেবপুর মাঠে অবৈধ্য ভাবে শত শত বিঘা ফসলী জমিতে ভেপু মেশিন দিয়ে পুকুর খননের সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে  ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

 

আটককৃতরা হলেন,  ভেপুর ড্রাইভার জাকির, শ্রমিক কাদের (৩৫), নাদের (৪০), লালন ও হাসান।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে থানার এসআই আসাদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শুকদেবপুর মাঠে ফসলী জমিতে অবৈধ্য ভাবে ভেপু মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছে। এসময় ৫ জনকে আটক করা হয়।
তাদেরকে আটক করে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিকট ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদেরকে প্রত্যেকের নিকট ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

স/অ