রাজশাহীর খবর

পুঠিয়া তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা প্রশাসনেরর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী পারভেজ খান নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, রিকো মন্ডল, তানভির আহমেদ আবির, শাফিন আক্তার, ইয়াসির আরাফাত প্রিন্স, মেহেদী হাসান বাবু, হুমায়ুন আহমেদ ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আজকে তরুণরাই সামনের দিনের ভবিষ্যৎ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।সকল তরুণদের জন্যেই আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।