পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়া বেলপুকুর এলাকায় গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে।

ইশা বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের বি এ ১ম বর্ষের ছাত্রী ও ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
ইশার আত্নহত্যার সঠিক কারণ জানা যায়নি। এলাকাবাসী সুত্রে জানাগেছে, সকালে ইশা তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির বাহিরে ঘুরাঘুরি করছিলো। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো। এসময় বড় ভাইয়ের ছেলেকে একটি টুলে রেখে সবার অজান্তে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ছেলেকে একা টুলে বসে থাকতে দেখে তার মা ইসাকে দেখতে না পেয়ে ইসার খোঁজ করেন। এসময় ইশার শয়নকক্ষে গিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইশার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্তে ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।









