সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৩১ মিনিট পড়া
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু


পুঠিয়া  প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১১টার দিকে তিনি মারা যান।

আব্দুস সাত্তারের বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া ৭ নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকায়।

জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। একদিন পর শুক্রবার ১১টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে।

পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাখ্খারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নাই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।