রাজশাহী

পুঠিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম আলিফ হোসেন (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র ও বেলপুকুর চেকপোস্ট আব্দুল খালেকের ছেলে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে নগরীর উপকণ্ঠ বেলপকুর থানাধিন বিজিবি চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলিফ হোসেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহি মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।