রাজশাহী

পুঠিয়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ইয়াদ আলী তার গোয়াল ঘরের তীরের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে তারা লাশটি নামে প্রাথমিক তদন্ত শেষে লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঝুলন্ত লাস্টটি উদ্ধার করে। কিন্তু গোয়াল ঘরের মেঝে থেকে তীরের দূরত্ব কম। এটি আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে না। তাই লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, গোয়াল ঘরের তীরের সাথে রশিতে ঝুলে ছিল ইয়াদ আলী। কিন্তু বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, বয়োবৃদ্ধ ইয়াদ আলীর রশিতে ঝুলে আত্মহত্যা করার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই তাকে উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।