সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : জনৈক পুরুষ ব্যক্তি মারা যান এবং তাঁর পরিত্যক্ত সম্পদ হলো পাঁচ কাঠা জমি। ওয়ারিশ শুধু তাঁর ভাতিজা ও ভাতিজি এবং একজন পালক মেয়ে। ওই পুরুষ জীবিত অবস্থায় তাঁর পরিত্যক্ত সম্পদ পাঁচ কাঠা জমি তাঁর পালক মেয়েকে দান করে দিয়েছেন। এবং দানপত্র রেজিস্ট্রিও করা আছে এবং পালক মেয়ে সঙ্গে সঙ্গে তা দখলও করে নিয়েছে।
এখন প্রশ্ন হলো, এ অবস্থায় ভাতিজা ও ভাতিজি ওই পাঁচ কাঠা জমি থেকে অংশ পাবে কি না?

—হুসাইন, সাভার
উত্তর : শরিয়তের বিধান মতে, ভাতিজা থাকা অবস্থায় ভাতিজি অংশ পায় না। তবে প্রশ্নে বর্ণিত ব্যক্তি জীবিতাবস্থায় সুস্থ ও স্বজ্ঞানে তাঁর সম্পদ পালক মেয়েকে দান করার পর পালক মেয়ে তা দখল করার কারণে দান শুদ্ধ হয়েছে এবং পালক মেয়ে ওই সম্পদের মালিক সাব্যস্ত হয়েছে, তাই ওই সম্পদ থেকে তাঁর ভাতিজা মিরাস সূত্রে কোনো অংশ পাবে না।
(ফাতাওয়া তাতারখানিয়া : ১৪/৪২১, ফাতাওয়া হিন্দিয়া : ৪/৩৭৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সূত্র: কালের কণ্ঠ









