সিল্কসিটিনিউজ ডেস্ক :
মেদভেদেভের মন্তব্যকে চূড়ান্ত উসকানিমূলক দাবি করে ট্রাম্প বলেছেন, তিনি মন্তব্যের প্রতিক্রিয়ায় এ নির্দেশ দিয়েছেন এবং সাবমেরিনগুলো ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করা হবে। তবে সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত হবে নাকি পারমাণবিক অস্ত্রধারী হবে, ট্রাম্প তা স্পষ্ট করেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টির প্রতি খুবই মনোযোগী। আমরা বিশ্বাস করি যে পারমাণবিক সম্পর্কিত বক্তৃতায় ‘অতিরঞ্জিত ভাষা’ ব্যবহারে সবারই খুবই সতর্ক থাকা উচিত।’
ইউক্রেনে সামরিক হামলা বন্ধ না করলে রাশিয়ার অবশিষ্ট বাণিজ্যিক অংশীদাররা নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে—মার্কিন নেতার এমন আলটিমেটামের পটভূমিতে মেদভেদেভ ও ট্রাম্পের মধ্যে এ বিরোধের সূত্রপাত হয়।
তিনি বলেন, ‘প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি ও যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, বরং তার নিজের দেশের সঙ্গে।’
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান।










