সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাবনার চাটমোহরে নবীর হোসেন ওরফে নবাই (৪২) নামে এক রেলওয়ে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নবাই উপজেলার মুলগ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি চাটমোহর রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উপজেলার জগতলা রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রাইজিংবিডি









