নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসন থেকে জয়ের জন্য লড়বেন ২৮ জন সংসদ সদস্য প্রার্থী। ৬৮ পাবনা -১ (সাঁথিয়া) ৪ জন, ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া) ৫ জন, ৭০ পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর) ৮ জন, ৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) ৭ জন, ৭২ পাবনা-৫ (পাবনা সদর) ৪ জন। ভোট প্রদানের অপেক্ষায় ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন ভোটার। প্রস্তুত ৭০২টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৩৪৯টি ভোটকক্ষ।
প্রধান দুই দলের বাইরে পাবনায় আসনগুলোতে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পাটি, নাগরিক ঐক্য।

পাবনা-১ (সাঁথিয়া) : এই আসনে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন (দাঁড়িপাল্লা) জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। বিএনপি থেকে মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান (ধানের শীষ)। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল গনি (হাতপাখা), স্বতন্ত্র থেকে মো. তাজুল ইসলাম (মোটর সাইকেল) প্রতীক।
জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, পাবনা-১ (সাঁথিয়া) উপজেলা নিয়ে এ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন, নারী, ১ লাখ ৬৬ হাজার ১৫৯ জন পুরুষ ১ লাখ ৭১ হাজার ৫৬৩ জন, তৃতীয় লিঙ্গের ১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৪টি, ভোটকক্ষের সংখ্যা ৬২৫টি।
পাবনা-২ (সুজানগর-বেড়া) : সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-২ আসন গঠিত।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে পাবনা (সুজানগর- বেড়া) আসনের মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। নারী ২ লাখ ৪১ হাজার ৮৩৮ জন, পুরুষ ২ লাখ ৫০ হাজার ৬৩৭ জন। তৃতীয় লিঙ্গের ১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৯০৮টি অস্থায়ী ২৬টি মোট ৯৩৪টি।
এ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব (ধানের শীষ), জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন মো. হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মো. আফজাল হোসেন খান কাশেমী। জাতীয় পার্টি থেকে মো. মেদেহী হাসান রুবেল (লাঙ্গল), গণফোরাম থেকে সেখ নাছির উদ্দিন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) নিয়ে এ আসন গঠিত। জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, জেলার (চাটমোহর-ভাঙ্গুড়া- ফরিদপুর) নিয়ে এ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন, নারী, ২ লাখ ৪২ হাজার ১৮৩ জন পুরুষ ২ লাখ ৪০ হাজার ৬১৩ জন, তৃতীয় লিঙ্গের ৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৬টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৮৪৪ অস্থায়ী ৮৬টি মোট ৯৩০টি।
পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন (ধানের শীষ) জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক কমিটির সদস্য ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র থেকে মনোনয়ন পেয়েছেন কে, এম, আনোয়ারুল ইসলাম (ঘোড়া) বিএনপি বিদ্রোহী প্রার্থী। জাতীয় পার্টি থেকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল খালেক (হাতপাখা), বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) গণঅধিকার পরিষদ থেকে মো. হাসানুল ইসলাম (ট্রাক), গণফোরাম থেকে সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমানবিক প্রকল্প থাকায় এই আসন খুবই গুরুত্ব বহন করে। এই আসনে রয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের মতো গুরুত্বপূর্ণ প্রার্থী।
পাবনা জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, জেলার (ঈশ্বরদী-আটঘরিয়া) নিয়ে এ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন, নারী, ২ লাখ ১৮ হাজার ১৮৩ জন পুরুষ ২ লাখ ১৮ হাজার ৯৫৬ জন, তৃতীয় লিঙ্গের ৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৭৭৪ অস্থায়ী ৭০টি মোট ৮৪৪টি।
এই আসনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা জামায়াতের আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট মো. আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা), বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্র নেতা ও প্রয়াত সাবেক বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু (মোটর সাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার শাহ (হাতপাখা), জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মো. সাইফুল আজাদ মল্লিক (লাঙ্গল) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মো. সোহাগ হোসেন (কাস্তে) নাগরিক ঐক্য থেকে মনোনয়ন পেয়েছেন শাহানাজ হক (কেটলি)।
পাবনা-৫ (পাবনা সদর) : পাবনা সদর উপজেলা নিয়ে পাবনা-৫ আসন গঠিত। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পাবনা-৫ (পাবনা সদর) নিয়ে এ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। নারী-২ লাখ ৬১ হাজার ১৩ জন পুরুষ-২ লাখ ৬৩ হাজার ১৫৭ জন ও তৃতীয় লিঙ্গের ৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৩টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৯৮৪ অস্থায়ী ৩২টি মোট ১০১৬টি।
এ আসন থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ার পারসনের বিশেষ সহকারী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ), জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. ইকবাল হোসাইন (দাঁড়িপাল্লা) ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মো. নাজমুল হোসাইন (হাতপাখা) আমার বাংলাদেশ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল মজীদ মোল্লা (ঈগল)।









