পাবনা

পাবনায় বাসচা*পায় প্রা*ণ গেল স্কুলছাত্রের

নিউজ ডেস্ক৩ জুলাই ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় যাত্রীবাহী একটি বাসচাপায় নাঈম (১৫) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত নাঈম শহরের মধ্য শালগাড়ীয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শহরের শালগাড়ীয়ার বাসা থেকে মোটরসাইকেল বিক্রির জন্য রাজাপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন ক্যালিকো কটন মিল মাঠে অবস্থিত মোটরসাইকেলের হাটে যাচ্ছিল। এ সময় বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় নাঈম।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাঈমের মৃত্যু হয়। ঘাতক বাসটি দ্রুত সটকে পড়ায় কাউকে আটক বা জব্দ করতে পারেনি পুলিশ।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাসটিকে শনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে।