নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাামে গৃহস্থ বাড়িতে পান্তাভাত খেয়ে ধান কাটা নয়জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃত শ্রমিকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল হামিদ (৩৬), দেলবর রহমান (৩৮), সেকেন্দার আলী (৫৫), মজমুল হক (৩৭), আকরাম হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৯), শহিদ হোসেন (৩৪), তায়জুল ইসলাম (৩৫) ও শাহ আলম (৪০)।
জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী গ্রামের কৃষক সোহেল হোসেন কয়েকদিন আগে ১০ জন শ্রমিক ধান কাটার জন্য বাড়িতে নিয়ে আসেন। পরে ওই শ্রমিকরা তার ধানকাটা কাজ শুরু করে। এরপর শনিবার (২৩ নভেম্ব) সকালে সোহেল হোসেনের বাড়িতে পান্তাভাত খায়ে কাজে যায় তারা। কাজে যাওয়ার পর থেকে তাদের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। তারপরেও কাজ চালিয়ে যান তারা। দিন শেষে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে শ্রমিকরা। পরে তাদের অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রমিক সেকেন্দার আলী জানান, গৃহস্থ বাড়িতে পান্তা খাওয়ার পর থেকেই পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে খুব অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে হাসপাতলে ভর্তি করা হয়।
এবিষয়ে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পাতলা পায়খানার কারনে কিছু ধান কাটা শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি।
স/শা










