সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

পাটক্ষেত থেকে চাচি-ভাতিজার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২০ মে ২০১৯১ মিনিট পড়া
পাটক্ষেত থেকে চাচি-ভাতিজার লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়ার একটি পাটক্ষেত থেকে চাচি-ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীদের বরাত দিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনাতন চন্দ্র সরকার জানান, চৈতি রাণীর স্বামী সুবন্ধু চন্দ্র দাস কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। কনক তার প্রতিবেশী ভাইয়ের ছেলে। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করতো। এক পর্যায়ে চৈতি রানীর সঙ্গে কনক দাসের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি আরো জানান, সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে উভয় পরিবার থেকে শাসন করা হয়। এতে রবিবার রাতের কোনো এক সময় চৈতি রাণী ও কনক ঘর থেকে থেকে বের হয়ে যায়। পরদিন সকালে বাড়ির কাছে পাটক্ষেতে তাদের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।