সদ্য প্রকাশিত
খেলা

পাকিস্তান সুপার লিগে মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তান সুপার লিগে মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ। এই লিগের দল কোয়েটা গ্লাডিয়েটর্স শনিবার তাদের অফিসিয়াল টুইটার পেজে একটি টুইট করেছে। সেখানে তারা লিখেছে, ‘এটা জানাতে পেরে ভালো লাগছে যে বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ব্রাড হজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে।’

মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে মাহমুদউল্লাহ রিয়াদও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর। এবারের এই আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স।

গ্রুপপর্ব থেকে ফাইনালে পর্যন্ত মোট ২৪টি ম্যাচ হবে। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়িয়ে ৫ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়েছেন ফাইনাল ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

সূত্র: রাইজিংবিডি