সদ্য প্রকাশিত
খেলা

পাকিস্তানের নতুন ওডিআই দলপতি সরফরাজ

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানের নতুন ওডিআই দলপতি সরফরাজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তানের নতুন ওয়ানডে দলপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো সরফরাজ আহমেদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের বরাত দিয়ে বোর্ডের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

দেশটির সিনিয়র ক্রিকেটার আজহার আলির জায়গায় সরফরাজকে ওয়ানডের দলপতি করা হচ্ছে।

 

আজহার আলির কাঁধে উঠতে যাচ্ছে টেস্টের দলপতির দায়িত্ব। তবে, সেজন্য বর্তমান দলপতি মিসবাহর অবসরের অপেক্ষায় থাকতে হবে। পাকিস্তানের পরবর্তী সিরিজের পর অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন মিসবাহ।

 

এর আগে শহীদ আফ্রিদির পরিবর্তে সরফরাজের কাঁধে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টির অধিনায়কত্ব।

 

দুবাইয়ে থাকা বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খানের সঙ্গে আলোচনা করেই আজহার আলি নেতৃত্ব ছাড়ার প্রস্তাব করেন। এদিকে, মিসবাহ বোর্ড প্রেসিডেন্টের কাছে আরও চিন্তা করার সময় চেয়েছেন। পাকিস্তান সুপার লিগের পর পরই মিসবাহ তার সিদ্ধান্ত জানাবেন।

সূত্র: বাংলা নিউজ