রাজশাহী

পবায় শিশুর উপর পাশবিক নির্যাতন: গ্রেফতার ১

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় এক শিশুর উপর পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার শিশুটির পরিবারের পক্ষ থেকে পবা থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ বুধবার এ ঘটনায় একজনকে আটক করেছে পবা থানা পুলিশ।
পবা থানার ওসি তদন্ত হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, গত অক্টোবর মাসে পবা উপজেলার নাগসোসা গ্রামের এক শিশুকে(১২) ফুসলে নিয়ে যায় একই এলাকার খোরশেদের ছেলে কালাম(৫৫)।

 

এরপর তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। এতে ওই শিশু গুরুতর আহত হয়। এরপর পরিবারের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করে। গতকাল মঙ্গলবার ওই শিশুর পরিবার পবা থানায় একটি মামলা দায়ের করে।

 

পবা থানার উপ-পরিদর্শক উজ্জল জানান, এ ঘটনায় বুধবার দুপুর ১ টার দিকে কালামকে গ্রেফতার করে পবা থানা পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

স/শ