রাজশাহীর খবর

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় অটো চার্জার ও মোটরসাইকেল সংঘর্ষে শাহিনুর রহমান শাহিন(৩৫) নামে এক ফার্মাশিয়ান নিহত হয়েছেন।শনিবার বিকেলে উপজেলার গগনপুর থেকে মেসের বাজার যাওয়ার পথে এঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার বাবনাবাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাহিন উপজেলার গগনপুর থেকে মেসের বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে অটো চার্জারে সাথে মোটরসাইকেল সংঘর্ষ ঘটলে মারাত্বক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পত্নীতলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স/অ