জাতীয়

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিজান কাজী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় একটি শ্যুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি রাম দা উদ্ধার করা হয়। কালিয়া উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মিজানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ