জাতীয়

নোয়াখালীতে কারাফটকে আ’লীগ নেতাদের ‘ফুল দিয়ে বরণের চেষ্টা’, আটক ৪

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মীকে আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রোববার বিকালে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়।

আটকরা হলেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)।

ওসি বলছেন, “আটক চারজনই আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।” সূত্র: বিডিনিউজ