সদ্য প্রকাশিত
রাজনীতি

নোমানের বিরুদ্ধে মামলার রায় ১৫ জুলাই

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৯১ মিনিট পড়া
নোমানের বিরুদ্ধে মামলার রায় ১৫ জুলাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ১৫ জুলাই।

এ মামলায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালতে রোববার রায়ের দিন ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, মামলাটির কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী বাকি রয়েছেন।তাদের জেরা করার জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে। সেজন্য রায়ের তারিখ স্থগিত রেখে সময় দেয়া প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ সময়ের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সময় আবেদন মঞ্জুর করেন। এ সময় আবদুল্লাহ আল নোমান আদালতে উপস্থিত ছিলেন।

১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক।

নোটিশ পাওয়ার পর তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট ধানমণ্ডি থানায় দুদকের কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে মামলা করেন।