নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার ভাল্লুকগাছি গ্রামের মোখশেদ আলীর ছেলে। গত রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৫ জুন সকাল ১০ টার দিকে নেত্রোকনার এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে সিএনজিতে তুলে নিয়ে তাকে অপহরণ করে ফয়সাল। পরের দিন ভিকটিমের বাবা ফয়সালের বাড়িতে গেলে তাকে নানাভাবে হুমকি দেয়। এর পর ভিকটিমকে জোরপূর্বক আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার বাবা।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নেত্রোকনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। কিন্তু আসামিরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে।
তবে রবিবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
আসামিকে ও ভিকটিমকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স/আর









