সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
মাদ্রিদ: প্রায় এক দশক পর রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেল বার্সেলোনা। শুক্রবার নেইমারের একমাত্র গোলে জয়ের মুখ দেখে লুইস হেনরিকের দল৷ এই জয়ে কোপা দেল রে-র সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল বার্সা৷
মেসি-নেইমারের দারুণ বোঝাপড়ায় ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ব্রাজিলীও তারকা বাড়ানোর বল ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্তাইন অধিনায়ক৷ কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি মেসি। গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে৷ ২১মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন নেইমার। ৫৬মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল নেইমারের সামনে। কিন্তু সফল হননি ব্রাজিলীয় তারকা৷

কিছুক্ষণ পর সুযোগ পায় সোসিয়েদাদ। কিন্তু বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে স্প্যানিশ ডিফেন্ডার ইউরির কোনাকুনি শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে দ্রুত ডি-বক্সে ঢোকা লুইস সুয়ারেজ গোলরক্ষকের চ্যালেঞ্জে বল হারালে পেয়ে যান নেইমার। বল বিপদমুক্ত করতে গোলরক্ষক ঝাঁপালে তার হাতে লেগে পড়ে যান নেইমার। পেনাল্টির জোরালো আবেদন ওঠে৷ কিন্তু ডাইভের অভিযোগে উল্টে তাকেই হলুদ কার্ড দেখান রেফারি।
২০০৭ সালের মে মাসের পর থেকে এই মাঠে আটবারের প্রচেষ্টায়ও জয় ছিল পায়নি বার্সেলোনা। মেসিদের সে হতাশা এবার কাটল৷ আগামী বৃহস্পতিবার ক্যাম্প নুয়ে ফিরতি লেগ নামবে সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি অ্যান্ড কোং৷










