সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড়ে যান। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে। এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গাছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।