বগুড়া

নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনা : স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিদর্শন শেষে এ তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস—এই দুটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। তবে অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই কমলাপুর থেকে ছেড়ে গেছে।

সান্তাহারের দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াতব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি। যাত্রীদেরও সচেতন থাকতে হবে এবং নিয়ম মেনে ভ্রমণ করতে হবে।’