সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

নির্বাচন থেকে সরে গেলেন বাবরের স্ত্রী

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
নির্বাচন থেকে সরে গেলেন বাবরের স্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেত্রকোনা-৪ আসনে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর পক্ষে তার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

তাহমিনা জামান একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

জানা গেছে, তাহমিনা জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিলেন। এবারের নির্বাচনের শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তাহমিনা জামান প্রার্থিতা প্রত্যাহার করায় নেত্রকোনা-৪ আসনে এখন ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী- এই তিনটি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

এরমধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৯৮২ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১৩ জন ভোটার।