সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

নিবন্ধন পেল বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
নিবন্ধন পেল বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি (বিএনআইপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে৷

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাংক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নং ৪১৪৬/২০২৫ এর রায় প্রদান করে ‘বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে (ইঘওচ)’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আদেশ দেন।

এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দলের নিবন্ধন না দেওয়ায় দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার পিটিশনার হয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশনটি করেন।

পিটিশনারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও ওমর ফারুক।

আর ইলেকশন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

এ রায়ের ফলে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও একটি বাড়ল।

 

সূত্র: যুগান্তর