সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপরাধ ও দুর্নীতি

নিজ সন্তানকে অপহরণের পর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
নিজ সন্তানকে অপহরণের পর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের শিশু সন্তানকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে অপহৃত শিশু সিয়ামকে (৮) অক্ষত অবস্থায় উদ্ধার ও শিশুটির বাবা এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শিশুর বাবা মো. আজিজুল (২৮) ও তার সহযোগী মো. আক্তার (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত আজিজুল তার এক সহযোগীকে নিয়ে তারই সন্তান সিয়ামকে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি পাঠিয়ে তার স্ত্রী ও সিয়ামের মায়ের কাছ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা না দেওয়া হলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুমের হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে মাঠে নামে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম।
পুলিশ আরো জানায়, অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশু সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার ও মো. আজিজুল এবং তার সহযোগী মো. আক্তারকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশুর জীবন রক্ষার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের কাছে ১০ হাজার ৩০০ টাকা পাঠানো হয়েছিল। অভিযানকালে সেই টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মা বর্তমানে ভারতে আছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সিয়ামকে অপহরণ করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে তার মায়ের কাছে পাঠান অভিযুক্তরা। শিশুটির মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত বাবা আজিজুল। এ ঘটনায় জীবননগর থানায় মামলা করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, অভিযান পরিচালনা করে শিশুটিক উদ্ধার করা হয়েছে।

এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।