নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রানী বাজার বাটার মোড় এলাকার বাসিন্দা রুমকি নামের এক নারী গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার জানায়, রুমকি মানসিক রোগে ভুগছিলেন। নিখোঁজ হওয়ার দিন তিনি সুরমা রঙের বোরখা পরে ছিলেন, হাতে ছিল একটি শপিং ব্যাগ ও লাঠি। তিনি অপরিচিত মানুষের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারতেন না। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর আর ফেরেননি।

আত্মীয়-স্বজন ও পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে দয়া করে দ্রুত পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ নাম্বার :01733557758,01775798900









