সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
শিল্প ও সাহিত্য

নিকোলা টেসলা ও নিরুপমা দেবীর প্রয়াণ

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০২২২ মিনিট পড়া
নিকোলা টেসলা ও নিরুপমা দেবীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৭ জানুয়ারি ২০২২, শুক্রবার। ২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬১০- গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিস্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন।
১৭৬১- ভারতের পানি পথে আফগানের সঙ্গে মারাঠাদেও পরাজয়।
১৮৩৮- স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার ইলেক্ট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান।
১৮৬৬- কলকাতায় প্রথম আদমশুমারি শুরু হয়।
২০১১- বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে।

জন্ম
১৯০০- ভাগবতরত্ন, বাঙালি সাহিত্যিক ও গবেষক বিমানবিহারী মজুমদার।
১৯২৯- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী টেরি মুর।
১৯৬৪- মার্কিন অভিনেতা নিকোলাস কেজ।
১৯৬৭- ভারতীয় অভিনেতা ইরফান খান।

মৃত্যু
১৯৪৩- বিখ্যাত সার্বিয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী নিকোলা টেসলা। ১৮৫৬ সালের ১০ জুলাই স্মিলিয়ান (বর্তমান ক্রোয়েশিয়া) নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। টেসলা প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানে ডিগ্রি না নিয়েই ১৮৮০ দশকের গোড়ার দিকে নতুন বৈদ্যুতিক শক্তি শিল্পের কন্টিনেন্টাল এডিসনে কাজ শুরু করেন।তিনি উদ্ভাবক, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যবাদী, যিনি আধুনিক পরিবর্তী তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত।

১৯৫১- নারী ঔপন্যাসিক নিরুপমা দেবী। পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণকারী কথাসাহিত্য লেখিকা। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল শ্রীমতী দেবী। নিরুপমা দেবীর পিতা নফর চন্দ্র ভট্ট, বিচার বিভাগীয় কর্মচারী ছিলেন। তিনি বাড়িতে শিক্ষিত হয়েছিলেন। নিরুপমার অকালবৈধব্যের পর জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্ট ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্যসাধনায় ব্রতী হন। বিভূতিভূষণ ও শরৎচন্দ্র পরিচালিত হাতেলেখা পত্রিকায় তার সাহিত্যরচনার হাতেখড়ি।
১৯৭২- প্রাবন্ধিক ও গবেষক যোগেশচন্দ্র বাগল।
১৯৮৪- সংগীত শিল্পী ও মঞ্চাভিনেত্রী আঙুরবালা।
১৯৮৯- জাপান সম্রাট হিরোহিতো।

 

সূত্রঃ জাগো নিউজ