আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির এ খান (৪৪) নামে এক আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে (বাংলাদেশ সময় বুধবার বিকেল ৫টা) নিউইয়র্কের ব্রঙ্কস শহরে এ ঘটনা ঘটে।
জাকির এ খান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের মৃত এজাবত খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রঙ্কস শহরে বসবাস করতেন।
ফেঞ্চুগঞ্জের সংবাদকর্মী ফরিদ উদ্দিন জানান, জাকির এ খানের মৃত্যুর বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে।
জাকির এ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি পারচেস্টার রিয়েল এস্টেট, নিউইয়র্কের মালিক ছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, নিউইয়র্কে যে বাড়িতে জাকির এ খান থাকতেন, সেই বাড়ির এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র:রাইজিংবিডি