সদ্য প্রকাশিত
খেলা

নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ নারী হকি দলের অভিষেক হয়েছে আজ। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হকির নারী বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে রোমাঞ্চের মধ্য দিয়ে।

এশিয়ান গেমস বাছাইয়ে আজ ১০ গোলের থ্রিলারে চায়নিজ তাইপেকে ৫ু৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল।

চায়নিজ তাইপে র‍্যাংকিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলেছে।

জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। ১০ মিনিটে আবারও বাংলাদেশকে এগিয়ে যায় অধিনায়ক অর্পিতা পালের গোলে। পেনাল্টি কর্নার থেকেই আসে তা। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩ু১ করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর শুরু চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫ু৩ গোলেও।

বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সূত্র: যুগান্তর