নাটোর

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পুনঃবিবেচনা ও ছাত্রদল কর্মী মোঃ জিল্লুর রহমানের উপরে পুতুল সমর্থকদের হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার ইয়াসির আরশাদ রাজন সমর্থকরা।

মঙ্গলবার (৪নভেম্বর) বিকেলে লালপুর  উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নাটোর জেলা বিএনপির সদস্য রাজনের সমর্থকরা। পরে বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে গোপালপুর রেলগেটে গিয়ে লালপুর টু বনপাড়া রোড দীর্ঘ ১ঘন্টা অবরোধ  করে বিক্ষোভ করেন। এসময় গোপালপুর রেলগেটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর  পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা  যুবদলের  সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ।  এসময় বক্তারা বলেন যে নেত্রী ক্ষমতা পাওয়ার আগেই কর্মিদের রক্তাক্ত  করে এমন নেত্রী লালপুর বাগাতিপাড়ায় চাইনা। আমরা চাই যে নেতা বিপদে আপদে লালপুর উপজেলার সকল মানুষের পাশে থাকবে তেমন নেতা আমরা চাই।

উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যার সময় লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি,  জেলা বিএনপির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জ্যেষ্ঠ পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সমর্থক ও ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের ওপর পুতুল সমর্থকেরা হামলা চালিয়ে গুরুতর আহত করেন।