সদ্য প্রকাশিত
নাটোর

নাটোর জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান সহ ১০জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাটোর জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান সহ ১০জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে  আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, ৩জন  সংরক্ষিত মহিলা সদস্য এবং অপর ৬ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে প্রার্থীদের প্রতিক বরাদ্দ পূর্ব অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ৯জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা  করা হয়।

 

রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, নাটোর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

এছাড়া মহিলা সংক্ষিত ১ নং ওয়ার্ডে  এ্যাড, মানষী মৈত্র , ২ নং ওয়ার্ডে মোছাঃ আঞ্জুয়ারা পারভীন এবং ৫নং ওয়ার্ডে ফরিদা পারভীন  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দিকে  সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সালাউদ্দিন আল আজাদ ছানা ২নং ওয়ার্ডে রায়হান কবির টিটু, ৩নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন ৭নং ওয়ার্ডে আলী আকবর ১২ নং ওয়ার্ডে বদিউর রহমান এবং ১৫ নং ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

 
রিটার্নি অফিসার ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সিল্কসিটি নিউজকে জানান, এ সকল প্রার্থীর বিপরিতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 
উল্লেখ্য, নাটোর জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং ৫জন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট ২১জন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

স/শ