লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলাকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সব সূচকে এক নম্বর জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। সবাই যেন নাটোর জেলাকে উন্নয়নের উদাহরণ হিসেবে দেখাতে পারে। আপনারা সবাই সহযোগিতা করলে এটা করা সম্ভব। মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক শাহিনা খাতুন। শাহিদার আগমন যোগদান উপলক্ষে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী কমিশনার ভূমি শফিকুর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম,এ আজিজ, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজমেরী বেগম, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুইয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুস্মিতা সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।
প্রসঙ্গত, জেলা প্রশাসক হিসেবে শাহিনা খাতুন গত ১৫ সেপ্টেম্বর নাটোর জেলায় যোগদানের পর উপজেলা সমুহের মধ্যে প্রথম লালপুর উপজেলা পরিদর্শন করেন।
স/মি










