রাজশাহীর খবর

নাটোরে ৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, স্যানিটেশন বিতরণ, সেবা গ্রহীতাদের বসার স্থান”মৃত্তিকা বন্ধন” এর শুভ উদ্বোধন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প( একটি বাড়ি, একটি খামার প্রকল্প)সহ উপজেলার নগর ইউনিয়ন ভূমি অফিস ও নগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন করেছেন।

 

নাটোরে বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দোগ্যে ০৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে ল্যাপটপ তুলেদেন  নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান।

13903259_610684822442808_6205573310618488567_n copy

আপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশলী বড়াইগ্রাম উপজেলার উদ্যোগে স্যানিটেশন ল্যাট্রিন বিতরণ ও বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সেবা গ্রহীতাদের বসার স্থান”মৃত্তিকা বন্ধন” এর শুভ উদ্বোধন করেন করেন নাটোর জেলা প্রশাসক।

13939606_610707752440515_8915147992933673401_n copy

পরে বড়াইগ্রাম উপজেলাধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প( একটি বাড়ি, একটি খামার প্রকল্প) দর্শন, বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণ ও  উপজেলার নগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরদর্শন করেন নাটোর জেলা প্রশাসক।

স/অ