নটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার হযবতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম আশা এনজিও’র সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ শাখার মাঠ কর্মী ছিলেন এবং বড়াইগ্রাম উপজেলার তিরাইল এলাকার কছিম উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেল যোগে বড়াইগ্রাম থেকে হযবতপুরে আসছিলেন।

এসময় নাটোরগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স/আ









