রাজশাহীর খবর

নাটোরে মোবাইল কোর্ট পরিচালনা করে আশুতোষ ঘোষ দধি ভান্ডারকে জরিমানা

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নামক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আশুতোষ ঘোষ দধি ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ শুক্রবার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নামক স্থানে নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আশুতোষ ঘোষ দধি ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও চন্দ্রপুর , গুরুদাসপুর ডেইরি হাব পরিদর্শন করা হয় এবং নাজিরপুর বাজারে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল পরীক্ষা করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

স/অ