রাজশাহীর খবর

নাটোরে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে পুরান সিং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পুরান সিং ভারতের পাঞ্জাব প্রদেশের সরুন এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়,বুধবার সন্ধ্যার দিকে একটি সিএনজি ওই ভারতীয় নাগরিককে হরিশপুর এলাকায় নামিয়ে দেয়।রাত গভীর হয়ে এলেও ওই ভারতীয় নাগরিক সেখানে চলাফেরা করতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ  রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করে থানায় আনে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিল্কসিটিনিউজকে জানান, ভারতীয় ওই নাগরিকের কাছে বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স/আর